নিউজ ডেস্ক :
করিমগঞ্জে মো. সুমন মিয়া (৩৫) ও আব্দুল অহাব চুন্নু (৬০) নামে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ মার্চ) রাতে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তারা আটক হয়। করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডিত দুই মাদকসেবীর মধ্যে মো. সুমন মিয়া করিমগঞ্জ উপজেলার সাধের জঙ্গল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়ার ছেলে এবং আব্দুল অহাব চুন্নু একই উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
গাঁজাসহ আটক হওয়া দুইজনকে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Great post thank you. Hello Administ .