হোসেনপুর যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ‘শেখ রাসেল দিবস-২০২২’ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপজেলা হল রুমে শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম, কৃষি অফিসার ইমরুল কায়েস, ডাঃ তানভীর হাসান জিকো,ডাঃ উজ্জ্বল হোসেন, সিদলা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, শিক্ষা অফিসার আসাদুজ্জামান খান, আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার এহসানুল হক প্রমুখ।