মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে এলজিএসপির অর্থায়নে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে এলজিএসপির অর্থায়নে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে এলজিএসপির অর্থায়নে স্কুল-কলেজের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে বাই সাইকেল বিতরণের আয়োজন করে ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ। নারী শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার্থে ২০২২-২৩ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বরাদ্দে ৫ জন ছাত্রীদের মধ্যে ৫টি বাইসাকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল প্রাপ্তরা হলেন-হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রী মিম আক্তার, ফাইজা আফরিন জিসা, মোছা: সিগ্মা আক্তার সামিয়া, হোসেনপুর সরকারি কলেজের ছাত্রী মরিয়ম আক্তার মিম এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আহম্মদ বুশরা।
.
বিতরণকালে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com