মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে  বিনামূল্যে বীজ-সার বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে  বিনামূল্যে বীজ-সার বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৩১৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। 
২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
.
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুমা আক্তার।
.
এ সময় উপস্থিত ছিলেন-বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com