মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে মাতৃমৃত্যু বিষয়ক সামাজিক পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে মাতৃমৃত্যু বিষয়ক সামাজিক পর্যালোচনা সভা
কিশোরগঞ্জের হোসেনপুরে কমিউনিটিতে মাতৃমৃত্যু বিষয়ক সামাজিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার জামাইল ফারজুল মুন্সীর বাড়িতে সভার আয়োজনকরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম, এমওডিসি ডা: দেবাঞ্জন পন্ডিত, পৌর কাউন্সিলর আসাদুল ইসলাম, পরিসংখ্যানবিদ মো. আখরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ুন কবির প্রমুখ।
সভায় হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জনগনকে হাপাতালে বিভিন্নধরনের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন ৫টি বিপদ সংকেত সম্পর্কে ধারনা দেওয়া হয়। গর্ভকালীন ও প্রসবউত্তর সেবা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয় এবং গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে ডেলিভারী করানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com