মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বদলীজনিত বিদায় উপলক্ষে হোসেনপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের হল রুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরুল কায়েছ, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমূখ।
পরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এঁর হাতে উপজেলা পরিষদের বিভিন্ন দফতর থেকে সম্মাননা ক্রেস্ট তোলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com