মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুরে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারিবৃন্দ।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারিবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান নেয়। মানববন্ধনে আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তানভীর হাসান জিকু, আবাসিক মেডিক্যাল অফিসার কায়সার আহাম্মেদ, ডাঃ দেবাঞ্জন পন্ডিত, ডাঃ সোমাইয়া তাবাসসুম, ডাঃ তামান্না তাবাসুম, ডাঃ রাজিব হোসেন, ডাঃ মোস্তাফিজুর রহমান ,ডাঃ মাধুবি দে ,পরিসংখ্যানবিদ মোঃ আক্তার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় কিশোরগঞ্জ জেলার সকল কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারিবৃন্দ ক্ষেভে ফোঁসে উঠেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com