মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে পিঠা মেলা শুরু 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে পিঠা মেলা শুরু 
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপি বাহারি পিঠা ও ফার্নিচার মেলা শুরু হয়েছে। উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া নতুন বাজার বনিক সমিতির উদ্যোগে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে পিঠা মেলার উদ্বোধন করেন পৌর মেয়র খাইয়ুম খোকন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের (হোসেনপুর ২) সদস্য মাসুদ আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ফিরোজ উদ্দিন চেয়ারম্যান, আবুল হোসেন সবুজ সাবেক চেয়ারম্যান, মোঃ ফাহিম উদ্দিন সভাপতি রামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, মোঃ রেনু মিয়া প্রমুখ।  উক্ত পিঠা মেলা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাজহারুল ইসলাম। 
একদিকে শীতকাল আর অন্য দিকে বাহারি পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল ও ফার্নিচার মেলা! সব মিলিয়ে ঐ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় লোকজনের পাশাপাশি পাশ্ববর্তী উপজেলা গুলো থেকেও বাহারি পিঠার স্বাদ নিতে মানুষ মেলায় আসছে।
সরেজমিনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন পিঠার স্টলে ভিড় করেছে তরুণ-তরুণী আর পিঠা রসিকরা। কেউ বাহারি নামের এসব পিঠা কিনতে আবার কেউবা এসব পিঠার সৌন্দর্য দেখতে ভিড় করছেন। এখান থেকে পিঠা কিনে নিয়ে যেতে দেখা যাচ্ছে অনেককেই।
পিঠা ছাড়াও এই মেলায় কাঠের তৈরী ফার্নিচার, কসমেটিকস সামগ্রী, বিভিন্ন পদের আচার ও মিষ্টিসহ দেশীয় খাদ্য পাওয়া যাচ্ছে। যা বাড়তি আমেজ নিয়ে এসেছে এখানকার গ্রামীণ জনগোষ্ঠীর দুয়ারে।
পিঠা মেলায় ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার হোসেন জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর শীতের আমেজকে ধরে রাখতে এসব পিঠা মেলার বিকল্প নাই। বিভিন্ন নামের পিঠা নিজ চোখে দেখতে পারা ও খাওয়ার মজাই আলাদা।
গকুল নগর গ্রামের পিঠা দোকানি সেলিম নানা রকমের পিঠা নিয়ে বসেছেন। এর মধ্যে পাটি সাপটা পিঠার স্বাদ ছড়িয়ে পড়েছে। এদিকে আয়োজকরা জানান, উৎসব আর পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই পিঠা মেলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com