মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কৃষিবিদ হুমায়ুনের দেওয়া নতুন ঘরে উঠলেন আছিয়া

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
কৃষিবিদ হুমায়ুনের দেওয়া নতুন ঘরে উঠলেন আছিয়া
অবশেষে বছরের প্রথম দিনেই নতুন ঘর পেলেন কিশোগঞ্জের হোসেনপুরে জরাজীর্ণ নড়বড়ে কুঁড়ে ঘরে বাস করা খেলু ফকির ও আছিয়া দম্পতি।
রবিবার (১ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তার নিজ  উদ্যোগে নির্মিত ঘরটি হস্তান্তর করেন৷ 
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এম এ হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ প্রমূখ।
.
খেলু ফকির ও আছিয়া দম্পতির বাড়ি উপজেলার শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে। সেখানে দীর্ঘদিন তারা একটি জড়াজীর্ণ কুড়েঘরে বসবাস করে আসছিলেন। পাড়ায় পাড়ায় কটকটি বিক্রি করে দিনাতিপাত করা খেলু ফকির বর্তমানে খুবই অসুস্থ। ঝড়-বৃষ্টি আর ঠান্ডা সহ্য করে জোড়া তালির ঘরে বসবাস করে আসছিলেন তারা। এ নিয়ে প্রথমেই জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায়  ৩ অক্টোবর “একটি ঘরের জন্য আকুতি আছিয়ার” শিরোনামে  প্রকাশের পর বিষয়টি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের নজরে আসলে তিনি ওই দম্পতিকে একটি ঘর উপহার দেওয়ার উদ্যোগ নেন৷
.
নতুন ঘর পেয়ে মহা খুশি খেলু ফকির ও আছিয়া দম্পতি। তারা বলেন, বহু কষ্টের পর আল্লাহ আমাদের দুঃখের অবসান ঘটালেন। এর আগে ঘর না থাকার কারণে বহু কষ্টে বাস করতে হতো তাদের। পরে তারা কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের দীর্ঘায়ু কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com