রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

সংসদ নির্বাচনের কারণে এবার আগেই ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৩৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ  নির্বাচনের কারণে এবার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানীসহ দেশের  সকল স্কুলগুলোতে।  এবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে সরকারি-বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো। পছন্দের স্কুলের ফরম নিতে ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা। এবার একটু আগেই শুরু হয়েছে রাজধানীসহ দেশের সব স্কুল-কলেজে ভর্তিযুদ্ধ।

সন্তানকে ভালো কোন স্কুলে ভর্তি করতে প্রতি বছর ডিসেম্বর এলেই অভিভাবকদের উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে যায়। জাতীয় নির্বাচন থাকায় এবার অবশ্য একটু  আগে থেকেই শুরু হয়েছে ভর্তি ফরম বিতরণ। সবার আগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।

এবারও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স থাকছে ছয় বছর। প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবং নবম শ্রেণিতে জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে। গত বছর প্রথম শ্রেণিতে ভর্তি লটারি হয় ২৬ ডিসেম্বর। পরীক্ষা হয় ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। এবার সব তারিখই ১৫ দিন এগিয়ে আসছে।

অভিভাবক ইয়ানমিন  আক্তার বলেন, অনেক ভালো স্কুলে ভর্তি করতে পারতাম, কিন্তু আমার বাসাতো মহাখালী দক্ষিণ পাড়ায় এজন্যই আমি এগুলো চয়েস করেছি, এজন্যই আমার পছন্দের তালিকায় অনেক স্কুল থাকলেও দিতে পারি না। এটা একটা খারাপ দিক আমি মনে করি।

অভিভাবকসাইদুর রহমান বলেন, আমার ছোট বোনকে এখানে দিচ্ছি ভালোর জন্য। ওর ভালো একটা ভবিষ্যৎ হবে।

মধ্য ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সব ভর্তি। তাই ব্যস্ত সময় পার করছে স্কুল কর্তৃপক্ষ। এক স্কুল থেকে আর এক স্কুলে ছুটছেন  শিশুর  অভিভাবকরাও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "সংসদ নির্বাচনের কারণে এবার আগেই ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা"

  1. ise yarayacagini düsünmüyodum ama girince gerçekten sok oldum ??

  2. FabianOmar says:

    fabulous writing thanks for participating 😻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com