কিশোরগঞ্জের হোসেনপুরে স্বামীর কাছ থেকে স্ত্রী সোনিয়া আক্তারের চুরি করে নেওয়া ঊনিশ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয় নি৷
জানা যায়, প্রায় ১২ বছর পূর্বে উপজেলার ধূলিহর গ্রামের মো. আলমগীর হোসেনের সঙ্গে সাহেবের চর গ্রামের সোনিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর আলমগীর প্রবাসে পাড়ি জমান। অপর দিকে, স্ত্রী সোনিয়া আক্তারের সাথে তার দুসম্পর্কের আত্মীয় রফিক মিয়ার সাথে সম্পর্ক গড়ে উঠে। রফিক মিয়া প্রায় সময়ই তাদের বাড়িতে আসতো। দুজনের সম্পর্কের কথা বুঝতে পারলে আলমগীরের মা রফিককে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২১ সালের ৬ এপ্রিল আলমগীর দেশে আসেন৷
এদিকে স্ত্রী সোনিয়া ও তার প্রেমিক রফিক আলমগীরের আয় করা নগদ ১২ লক্ষ ২৪ হাজার টাকা, ৭ লক্ষ টাকা স্বর্নালঙ্কার, ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আলমগীর বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করলেও টাকা উদ্ধার করা সম্ভব হয় নি।
এ ব্যাপারে আলমগীর জানান, আমার আয় করা সব টাকা নিয়ে সে আরেক জনের সাথে পালিয়ে যায়। আমি কি কোনো বিচার পাবো না?