মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
হোসেনপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে এস.আর.ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ নবীন বরন অনুষ্ঠিত হয়। 
এস.আর.ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ সভাপতি প্রফেসর নুরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আহম্মদ ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সভাপতি, সাধারণ সম্পাদক এম এ হালিম, ওসি আসাদুজ্জামান টিটু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান প্রমূখ।
এ সময় একাদশ শ্রেণিতে সদ্য ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে, সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ প্রেম, মানবিকতাবোধ সম্পন্ন সুনাগরিক হওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com