মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে দুবৃর্ত্তদের হামলায় যুবকের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুবৃর্ত্তদের হামলায় যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে ওরশ দেখতে এসে দুবৃর্ত্তদের হামলায় রাতুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সাহেবের চর হযরত ছুলু শাহ (র.) এঁর ওরশ মোবারক দেখতে এসে হাজী বাড়ির রাতুল (২২) ও রিফাত (২৪) এর উপর অর্তকিত হামলা চালায় দুবৃর্ত্তরা। এতে উভয়েই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) বিকেলে তার মৃত্যু হয়। নিহত রাতুল গাজিপুরের একটি পোশাক কারখানায় কাজ করত।এ মাসের ১৪ তারিখ সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে তার স্বজন নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান।
হোসেনপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com