মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে হীরা মিয়া নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত হীরা মিয়া উপজেলার ঢেকিয়া গ্রামের রফিকের ছেলে।
জানা যায়, পৌর এলাকার ঢেকিয়া গ্রামে মাদক সেবন করছিলেন হীরা মিয়া। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু, এসআই শরীফুল মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আটককৃত আল হীরা মিয়া মাদক সেবনের কথা স্বীকার করায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ (১) (গ) ধারা মোতাবেক তাকে এ সাজা দেওয়া হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com