মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  নাশিতা- তুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন , সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান কাঞ্চন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাহিদুল ইসলাম, হোসেনপুর ডেইরী ফার্মের সভাপতি শফি উদ্দিন সরকার বাচ্চু প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়। প্রদর্শনী শেষে কামারীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com