মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত
হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে ”এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়। তরুণদের ভোটার হতে উৎসাহিত করা ও ভোট প্রদানে নাগরিকদের আগ্রহী করতে এ আয়োজন করে উপজেলা প্রসাশন ও উপজেলা নির্বাচন অফিস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এঁর সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এম এ হালিম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মাহবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমূখ।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com