মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ মার্চ) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  এই বিশেষ (ভায়া) ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
৩০-৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ (ভায়া) ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মো: আনজুমান ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. দেবাঞ্জন পন্ডিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com