মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশা চাপায় সাদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের জামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও জামাইল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র। 
স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় হোসেনপুর গামী একটি অটোরিকশা সাদকে চাপা দেয়। এতে সে গুরত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক মফিজ উদ্দিন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানবশত দুর্ঘটনা হওয়ায় দুপক্ষ মিলে তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com