কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি বিভাগের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিদ্য মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, সহকারী কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম,অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এম এ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন কাঞ্চন, মডেল প্রেসক্লাবের সভাপতি তারেক নেওয়াজ প্রমূখ।
এ প্রণোদন কর্মসূচীর আওতায় উপজেলার চার হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে জনপ্রতি ডিএসপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি, আউশ বীজ ৫ কেজি বিতরন করা হয়েছে। তাছাড়া, ১৩শ জন প্রান্তিক চাষিদের মধ্যে১ কেজি পাঠ বীজ বিতরণ করা হয়।