কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে জালাল মিয়া (৫৫) নামে এক ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীর বাশঁ বেতের বিভিন্ন মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে। এতে ঘরের মধ্যে থাকা ৫ টি ছাগল, ৩০০ শতাধিক বাঁশ বেতের তৈরী চালুনি ও পাটি, ধান, নগদ টাকা সহ সকল কিছু পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াগ হোসেন উজ্জল, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, হোসেনপুর থানার এসআই মিলটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।