মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ৪২ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে ৪২ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে ৪২ পিছ ইয়াবাসহ কাজল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।  সে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স এসআই শাহিন মিয়া, এএসআই তুহিন মিয়া, এএসআই কামরুল হোসেন ও  এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তার কাছে ৪২ পিছ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় হোসেনপুর থানায়  একটি মামলা দায়ের করা হয়। কাজল মিয়া এর আগেও ২০২১ সালে ইয়াবাসহ হোসেনপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
.
হোসেনপুর থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু জানান, তার বিরুদ্ধে বর্নিত মামলা ছাড়াও মাদক সংক্রান্ত আরও মামলা রয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com