মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনসারুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, এদিন বিকেলে আনসারুল বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে উঠলে গাছের সাথে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গাছের ডালে আটকে পুড়তে থাকে তার দেহ৷  এ ঘটনায় স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার দেহে আগুন লেগে যায়৷গাছের উপরেই পুড়তে থাকে তার দেহ৷ পরে সেখানের তার মৃত্যু হয়। 
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com