মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে উজ্জ্বল মিয়া (৩২) নামের এক যুবকের  মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। জানা গেছে, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেদের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। দীর্ঘক্ষন পরও গোসল থেকে বাড়িতে না ফিরলে স্থানীয়রা গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com