দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩০ মে) বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এ মতবিনিময় সভার আয়োজন করে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ।
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা/নেতাকর্মীবৃন্দ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
বক্তারা বলেন, কিশোরগঞ্জের রাজনীতিতে এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু একজন স্বচ্ছ, ত্যাগী এবং নিষ্ঠাবান ব্যক্তি। দলের দু:সময়ে ও কঠিন কঠিন সময়েও সবার সামনে থেকে স্থানীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি।
তারা বলেন, আমরা এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর মাঝে মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিচ্ছবি দেখতে পাই। অবহেলিত কিশোরগঞ্জ-১ আসনের এমপি হিসেবে আমরা তাকেই চাই। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় করোনাকালীন মহামারী সময়ে ঘরে না থেকে সাধারণ ও দলীয় নেতা-কর্মীদের পাশে থেকেছেন একমাত্র তিনিই।
তারা আরও বলেন, কিশোরগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের স্বচ্ছ রাজনীতির আইকন মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের নামে প্রতিষ্ঠিত সৈয়দ আশরাফুল ইসলাম হট লাইন ব্রিগ্রেড এর মাধ্যমে খাদ্য বিতরণ কর্মসূচী, অক্সিজেন সেবা, হুইল চেয়ার বিতরণ’সহ নানান কর্মসূচী চালু রয়েছে এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর মাধ্যমে।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া মতবিনিময় সভাটি শেষ হয় রাত প্রায় সাড়ে নয়টায়। এতে বক্তব্য রাখেন তৃণমূল আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী।
মত বিনিময় সভা শেষে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এছাড়াও মত বিনিময় সভায় জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ, আইনজীবী, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ বৃন্দ উপস্থিত ছিলেন।