মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে কামারদের নির্ঘূম রাত, দম ফেলার সময় নেই

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে কামারদের নির্ঘূম রাত, দম ফেলার সময় নেই
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল আযহাকে সামনে রেখে কামারদের ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় সবাই এক রকম নির্ঘুম রাত কাটাচ্ছেন। যেন দম ফেলার সময় নেই তাদের।
খোজ নিয়ে জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়িয়া ও ধনকুড়া কামারপল্লীতে কোরবানির পশু জবাই ও হাঁড় কাটার প্রয়োজনীয় উপকরণ দা-ছুরি, চাপাতি, চাকু ও বটি তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই রুজি-রোজগারও ভাল হচ্ছে বলে জানালেন স্থানীয় কামারেরা।
স্থানীয় কর্মকার মোঃ খোকন মিয়াসহ অনেকেই জানান, দা-ছুরি ও চাপাতির কদর বেশি থাকায় তারা রাত দিন কাজ করেও ক্রেতাদের চাহিদা মিটাতে হিমসিম খাচ্ছেন। দাম প্রসঙ্গে বলেন, কয়লার দাম বাড়ার কারনে দা, বটি, চাপাতিসহ অন্যান্য পশু কোরবানির সরঞ্জামের দাম বাড়ানো ছাড়া তাদের আর উপায় নেই।
.
সরেজমিনে উপজেলার বিভিন্ন কামারের দোকান ঘুরে জানাযায়, প্রকার ভেদে পাইকারী প্রতি পিচ বটি বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা, চাপাতি ওজন ভেদে ৯০০-১০০০টাকা, ছুরি ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পশু জবাইয়ের ধারালো ছুরি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায়। এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে লোহাজাত যন্ত্রপাতি স্থানীয় বাজার গুলোতে খুচরা বিক্রি হচ্ছে চড়া দামে।
.
উল্লেখ্য,হোসেনপুর উপজেলার অর্ধশর্তাধিক পরিবার এ শিল্পের সাথে জড়িত। কামারেরা লোহা দিয়ে বিভিন্ন ধারালো যন্ত্রপাতি তৈরি করে স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করে অনেকেই আজ স্বাবলম্বী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com