মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান আকন্দ নিহত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান আকন্দ নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান আকন্দ (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান হামদু মিয়ার ছোট ভাই ও চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুর আনুমানিক ২ টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের দরিয়াবাজ এলাকায় এ ঘটনা ঘটে। 
চরকাওনা জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক মোবারক হোসেন রাসেল জানায়, নিহত শিক্ষক কিশোরগঞ্জ সদরে বসবাস করতেন। দুপুরে তিনি মোটরসাইকেলে করে হোসেনপুর যাচ্ছিলেন। এ সময় দরিয়াবাজ এলাকায় বেটারি চালিত অটো-রিক্সার সাথে সংঘর্ষ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল্লাহ আল শামীম জানান, এ সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়৷ একজনের অবস্থা মুমূর্ষু হওয়ায় উনাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি৷ কিন্তু নিহত হওয়ার ঘটনা জানা নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com