রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে বিএনপি-যুবলীগের সংঘর্ষ,পুলিশসহ ১২ জন আহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬২১ বার পড়া হয়েছে

 

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সভাকে কেন্দ্র করে বিএনপি ও যুবলীগ কর্মীদের সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১২জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ৫ -৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও ভৈরব বাজারের ডাইলপট্টি এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির অফিসসহ বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানের অফিসও ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৭টার দিকে ভৈরব পৌর শহরের ৯নং ওয়ার্ডের চন্ডিবের মধ্যপাড়া এলাকায় বিএনপির নির্বাচনী কর্মী সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবলীগ সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইট-পাটকেলের আঘাতে পুলিশের উপ-পরিদর্শক অভিজিৎ চৌধুরীসহ আবদুল হাকিম, আবদুর রহমান ও মো.সেলিম মিয়া নামের ৪জন পুলিশসদস্য আহত হন।

এবিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদেরব বলেন, আসন্ন নির্বাচনকে ঘীরে ওই এলাকায় বিএনপির একটি কর্মীসভায় যুবলীগের কর্মীরা অতর্কিত হামলা চালালে বিএনপির ৫-৬জন নেতাকর্মী আহত হয়। এসময় ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেনের একটি ওষুধের দোকান ও ভৈরব বাজারের বিএনপি অফিসসহ দলীয় কর্মীদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসি হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ করেন তিনি।

এদিকে ভৈরব পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন জানান, তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগের একটি অনুষ্ঠানের দাওয়াত দিতে ওই এলাকায় পৌছানো মাত্র বিএনপি সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে তাকেসহ দলের সহ ৪-৫জন কর্মীকে গুরুতর আহত করে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মারমূখি অবস্থানের কারণে এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে দাবী প্রশাসনের।

জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার ৪ পুলিশ সদস্য আহতের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ওয়ান নিউজকে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামানকে ঘটনাস্থলে পাঠিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com