মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুন; আহত ৫ 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুন; আহত ৫ 

কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও  নাদিরা আক্তার (২২) নামের সহোদর ভাই-বোন খুন হয়েছে। এ সময় একই পরিবারের আহত হয়েছেন আরও ৫ জন। জোড়া খুনের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বুধবার শামসুদ্দিনের সাথে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিত ভাবে ঘুম থেকে ডেকে তুলে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে কাদির, ইমরান, আরমান ও এমরান গংরা। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত নাদিরা (২২), সালমান (২১), সাইমা আক্তার (৪৮), হুমায়ুন কবির (২৮) শামসুদ্দিন (৬০) কে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই তাৎক্ষনিক ভাবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com