মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায়  পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র  মো: আবুল  হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন  ভূইয়ার পুত্র  সাইফুল ইসলাম (৪৩)  ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর পুত্র ওমর ফারুক (৩৮)।
পুলিশ জানায়, সোমবার (২৪ জুলাই) দুপুরে হোসেনপুর উপজেলাধীন মাধখলা এলাকায় ৩ টি গরু বাছুর বিক্রি করার উদ্দেশ্যে  বাজারে  নিয়ে যাওয়ার পথে প্রথমে সাইফুল ইসলামকে  জনতা আটক করে পুলিশকে খবর দেয়।  পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে  আটক করে। জানা যায়, গত ১৯ জুলাই  উপজেলার  চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়ার বাড়ী থেকে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক ও চোরাই ৩ টি গরু বাছুর  উদ্ধার করে।
.
হোসেনপুর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (২৫ জুলাই) গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরি ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com