সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারী ও গৃহ গণনা ২০২২ প্রকল্প থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ৩৪৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাব) ট্যাবলেট বিতরণ করা হয়।
সোমবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আফাজুর রহমান খান , অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু প্রমুখ।
.
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন
সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com