সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ভাঙ্গা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছেন চরাঞ্চলের তিন গ্রামের মানুষ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভাঙ্গা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছেন চরাঞ্চলের তিন গ্রামের মানুষ
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ দিন ধরে একটি ভাঙ্গা সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন চরাঞ্চলের তিন গ্রামের প্রায় তিন হাজারেরও বেশি মানুষ । তাই ভুক্তভোগীরা রাস্তাসহ সেতুটি সংস্কারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জিনারি ইউনিয়নের চর হটরআলগী (বগামারা) গ্রামের ভিতর দিয়ে জেলা ও উপজেলা সদরের মধ্যে চলাচলকারী গুরুত্বপূর্ণ গ্রামীন রাস্তার ওপর নির্মিত ওই সেতুর রেলিং এবং মাঝের স্লাব ভেঙে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া ওই রাস্তাটির বিকল্প কোনো সড়ক কিংবা পথ না থাকায় ঝুঁকি নিয়েই দীর্ঘ দিন ধরে যানবাহনসহ পথচারীরা চলাচল করতে বাধ্য হচ্ছেন । 
সুত্রমতে, গত ১৯৯৭ সালে উপজেলার জিনারি ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মো: শাজাহান সরকারের উদ্যোগে চর হটরআলগী (বগামারা) চরাঞ্চলের গ্রামীন রাস্তার ওপর সেতুটি নির্মিত হয়েছিল । কিন্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল জলিল, মোঃ শামসুল আলমসহ অনেকেই জানান, জরাজীর্ণ ওই সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা না করলে যে কোন সময় এটি ধসে গিয়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার জানান, ভাঙ্গা সেতু দুটি দিয়ে প্রতিদিন গড়ে তিন শতাধিক সাইকেল ,মটর সাইকেল,অটোরিক্সা, নসিমনসহ অনান্য যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হলেও এ যেন দেখার কেউ নেই। বিশেষ করে বর্ষাকালে ওই সেতু দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, শিশু ও বয়োবৃদ্ধরা।
উপজেলার জিনারি ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম রুহিত জানান, তিনি গত নির্বাচনে জয়ী হয়ে প্রথমেই চরাঞ্চলের জরাজীর্ণ সেতু ও রাস্তাঘাট সংস্কারে কর্তৃপক্ষকে অবহিত করনের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সচেষ্ট রয়েছেন।
.
এ ব্যাপারে স্থানীয় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হক জানান, উপজেলার চর হটরআলগী গ্রামের ভাঙ্গা সেতু ও সড়ক উন্নয়নে এলজিইডি কতৃপক্ষ সর্বদাই তৎপর রয়েছেন। দু-এক দিনের মধ্যে সেতুটি পরিদর্শনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com