সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে রাব্বী হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
হোসেনপুরে রাব্বী হত্যা বিচারের দাবীতে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুরে রাব্বী হত্যার বিচারের দাবীতে পৌর এলাকার নতুন বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে রাব্বী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত রাব্বীর বাবা আলাল বেপারী, মা লিপি আক্তার ও স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন প্রমুখ।
জানা যায়, ১৪ আগষ্ট হোসেনপুর পৌরসভার  ২নং ওয়ার্ডের বাসিন্দা আলাল বেপারীর পুত্র রাব্বী (১৬) এর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ রাব্বীকে ছাগল চুরির অপবাদে স্থানীয় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ  ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে  রাব্বীর মা  লিপি আক্তার গত ২৩ আগষ্ট ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com