সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হিজাব পড়ার সময় পিন গিলে ফেলল মাদ্রাসা শিক্ষার্থী

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
হিজাব পড়ার সময় পিন গিলে ফেলল মাদ্রাসা শিক্ষার্থী

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদ্রাসার যাওয়ার জন্য সকালে হিজাব পড়ে প্রস্তুতি নিচ্ছিলেন সুমাইয়া আক্তার (১৮) নামের এক মাদরাসাছাত্রী। এ সময় তার মুখে রাখা একটি পিন মনের অজান্তেই হঠাৎ গিলে ফেলেন তিনি।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা (জিমি) নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি তার নিজের ফেসবুক পোস্টে লেখেন, মাদ্রাসা ছাত্রী সুমাইয়া, বাড়ি গোবিন্দপুর, হোসেনপুর। তার বয়স ১৮ বছর। মেয়েটি আজ সকালে মাদ্রসায় যাওয়ার আগে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে ভুলবশত পিনটি গিলে ফেলে। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আজ আমি সেই পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো হিজাব পিন মুখে নেবেন না কেউ।

এ বিষয়ে ডা. মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা (জিমি) বলেন, কখনো মুখে পিন নেওয়া যাবে না। বাচ্চারাও অনেক সময় পয়সা খেয়ে ফেলে। মুখে কখনো ধাতব কিছু নেওয়া উচিত নয়। বিশেষ করে হিজাব পরার সময় পিন মুখে না রাখাই উত্তম হবে।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com