মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল শাখা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাপ হোসেন ভুঁইয়া আর নেই 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
তাড়াইল শাখা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাপ হোসেন ভুঁইয়া আর নেই 

জাতীয় পার্টি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাপ হোসেন ভুঁইয়া (৭৫) আর বেঁচে নেই। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

গোলাপ হোসেন ভুঁইয়া বার্ধক্যজনিত কারণে শনিবার (৭ অক্টোবর) সকাল ৯ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি বেশকিছুদিন যাবত নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

গোলাপ হোসেন ভুঁইয়া জাতীয় পার্টি তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেলে বরুহা তালিমুল কুরআন মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com