মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে আসন্ন দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
তাড়াইলে আসন্ন দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন দূর্গাপূজা’২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পূজা উদযাপন কমাটির সভাপতি আল মামুন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
.
উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনসুর আলী আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান জাহেদ ভূঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ। এছাড়াও উপজেলা প্রশাসন, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস অফিসের প্রতিনিধি সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনসুর আলী আরিফ বলেন, নিঃছিদ্র নিরাপত্তার স্বার্থে  স্ব স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক এবং গ্রাম পুলিশের তদারকিতে আছে সার্বক্ষনিক।
তিনি বলেন, আমরা সবগুলো মণ্ডপ ঝুকিপূর্ণ মনে করছি, আবার সবগুলোর অবস্থাই ভাল। আমরা এখনও পর্যন্ত কোনো থিয়েট মনে করছি না। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১৭টি মন্ডপের দূর্গাপূজা কমিটির সভাপতি ও সম্পাদকগণ নিজ নিজ এলাকার পূজা মন্ডপের সুবিধা-অসুবিধার কথা অবহিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com