সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শখের বাইকই কাল হলো স্কুল ছাত্র রামিমের 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
শখের বাইকই কাল হলো স্কুল ছাত্র রামিমের 
কিশোরগঞ্জের হোসেনপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান রামিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় হোসেনপুর-ভালুকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ঢেকিয়া গ্রামের মো. লিকন মিয়ার ছেলে। সে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের কারিগরী শাখার দশম শ্রেণির শিক্ষার্থী। 
সোমবার (৯ অক্টোবর) বিকেলে মোটর সাইকেল নিয়ে বের হয়েছিল সে। পরে উপজেলার বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয় উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে৷ অবস্থা গুরুত্বর হওয়ায় ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে৷পরে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com