মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে নিত্যপণ্যের বাজার লাগামহীন, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
তাড়াইলে নিত্যপণ্যের বাজার লাগামহীন, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ

কিশোরগঞ্জের তাড়াইলে নিত্যপণ্যের বাজার অনেকটাই লাগামহীন হয়ে পড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল, চিনি, পেঁয়াজ, মসলাসহ বিভিন্ন ধরনের পণ্যের। সেই সঙ্গে বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে অধিকাংশ পণ্যই এখন ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের। এর ফলে দুর্ভোগে পড়ছেন তাঁরা। পণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ ক্রেতারা।

তাঁরা বলছেন, কোনো কারণ ছাড়াই প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকার কারণে ধাপে ধাপে এমন দাম বাড়ছে বলে মনে করছেন ক্রেতারা।

.
শনিবার (১৪ অক্টোবর) উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি বাজারের ব্যাবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, চাল কেজি প্রতি কাটারি ৬০, ইন্ডিয়ান ৭০, নাজির শাইল ৬০, বিআর-২৮ থেকে ৫৬, বিআর-২৯ থেকে ৫০, কাটা চাল ৪০, আতব ৪৫ টাকা, পোলাও ৯৫ টাকা, প্যাকেটজাত আটা ৫০ টাকা, মুশুরির ডাল ১১০ টাকা, ছোলার ডাল ৮০ টাকা, মুগের ডাল ১৩০ টাকা, ডিম ৫০ টাকা হালি, তেল ১৭০ টাকা লিটার এবং খোলা তেল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে কাঁচা মরিচ ২০০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ২২০ টাকা, আলু ৬০/৫০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, হলুদ ২৪০ টাকা, ফুলকপি ১২০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, লাউ প্রতি পিচ ৭০ টাকা, বেগুন ৮০ টাকা, সীম ১৫০ টাকা, মুলা ৬০ টাকা, ঝিংগা ৭০টাকা, কাকরুল ৮০টাকা, শসা ৯০ টাকা, লতা ৫০টাকা, পেঁপে ২০টাকা, করলা ৮০টাকা, মুহি ৭০টাকা, গাজর ১২০টাকা, জলপাই ৫০টাকা, লেবু ৬০টাকা, ধনিয়া পাতা ২২০টাকা, প‌টল ৬০ টাকা কেজি।
.
এদিকে মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৬০ টাকা, কক ৩৪০ টাকা, লেয়ার কক ৩৫০ টাকা, ক্লাসিক ৩০০ টাকা, বার্মিজ ২৬০ টাকা, গরুর মাংস ৫৮০ টাকা, খাসি ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
.
বাজার করতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সাথে কথা হলে তারা বলেন, সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম উর্ধ্বমুখি। বাজার করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এভাবে সকল পণ্যের দাম বাড়তে থাকলে আমরা যারা  নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের লোক তাদের বাজার কিনে খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা নেই। তারা আরো বলেন, গরু ও খাশির মাংসের কাছে তো অনেক আগে থেকেই ঘেষা যাচ্ছে না। মধ্যবিত্তের মাংসের খাবার বলতে ব্রয়লার মুরগী তারও দাম বেড়ে গেছে। ফলে এক-দুই মাসের মধ্যে মুরগীর মাংসও কিনতে পারছি না। সবকিছু আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
.
বাজার করতে আসা মহর উদ্দিনসহ আরো অনেকেই বলেন, আমাদের দুর্দশার শেষ নেই। আয় বাড়েনি অথচ সবকিছুর দাম উর্ধ্বমূখী। মাছ, মাংস, ডিম থেকে শুরু করে শাক-সবজির বাজারেও আগুন। দ্রব্যমূল্যের এতো দাম যে, যা কিনতে বাজারে আসছি তার কিছু কিনেছি আর বাকিগুলো না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে।
.
উপজেলা সদরের কাচা বাজার ব্যবসায়ী হুমায়ুন আহমাদ, তাইজুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরো অনেকেই বলেন, বর্তমানে কাঁচা বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম একটু বেশি। তবে শীতের সিজনে আরেকটু কমতে পারে উল্লেখ করে তারা বলেন, মৌসুম শেষের সময় সবকিছুর দাম বেড়ে যায়। দাম বেশি হলেও মানুষ খেয়ে বাঁচার জন্য তা কিনতে হচ্ছে। মানুষ আগের তুলনায় কম কিনছে। তারা আরো বলেন, গত এক সপ্তাহে পাইকাররা প্রতিদিনি ৫ থেকে ১০ টাকা করে দাম বাড়াচ্ছে। সবকিছুর দাম বাড়ায় পাইকাররাও দাম বেশি নিচ্ছে। আমাদেরও বেশি দামে মাল কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
.
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য বাজার মনিটরিং অব্যাহত আছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com