‘শিক্ষা শান্তি-উন্নয়ন প্রগতি’ উক্ত শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন শাখা জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক ওমর খান সানি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু শিকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রুহুল আমিন ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া প্রমূখ।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, তোমরা শিক্ষকের কথা মেনে চলবে, বাবা-মার কথা মেনে চলবে, তোমাদের নিয়ে তাদের যে স্বপ্ন সেটা পূরণ করবে। বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং সর্বোপরি তোমাদের নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে। তিনি আরো বলেন, জীবনে সব সময়ই বড় স্বপ্ন দেখবে এবং সেটা অর্জনের জন্য পরিশ্রম করবে। দেখবে তোমরা অনেক দূর এগিয়ে গেছো। বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত সকলের প্রতি আমি আবারো আমার শ্রদ্ধেয় ভালোবাসা জানাচ্ছি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি।