সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরি কারিগরদের নির্ঘুম রাত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরি কারিগরদের নির্ঘুম রাত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দেবী দূর্গাকে বরণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সর্বত্রই চলছে প্রতিমা তৈরির ধুম। প্রতিমা বানানো থেকে শুরু করে সব কাজ করতে হয় পঞ্জিকা দেখে, তাই সময় মতো কাজ শেষ করতে কারিগররা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
এ বছর দূর্গা দেবীকে আনুষ্টানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৪টি পূজা মন্ডপ ঘিরে চলছে মঞ্চ,প্যান্ডেল,তোরণ নির্মান ও আলোকসজ্জার কাজ। স্থানীয় কারিগর না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা কারিগর এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা। শেষ মূহূর্তে কারিগররা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলার সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল কুমার সরকার জানান, এবার দূর্গাপূজা উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীরা মন্ডপে পূজা অর্চনা নিবিগ্নে করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com