‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলেও শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
এ বছর রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালন করা হয়। শিশু-কিশোরদের কাছে রাসেলের জীবন সম্পর্কে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারান শিশু শেখ রাসেল। ওই সময় রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।