কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল পদক প্রদান করা হয়েছে ।
বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্র্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম , সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এহছানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।