সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতী ও ছাত্রদল নেতাসহ ৪ জন নিহত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতী ও ছাত্রদল নেতাসহ ৪ জন নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও একটি ড্রামট্রাকের মুখুমোখি সংর্ঘর্ষে দাদা-নাতী ,ছাত্রদল নেতা, অটোরিক্সা চালক চালকসহ ৪ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন জন। গতকাল বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাষ্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনপুর বাজার থেকে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা যাত্রী নিয়ে কিশোরগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিক্সাকে চাপা দিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় অটোরিক্সা চালক কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ার চর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলম মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যায়। পথচারীরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে পাশের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের স্থানীয় মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোঃ তানিম মিয়া (১২) মারা যায়। বাকী ২ জনকে মুমূর্ষ অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের হাজীপুর গ্রামের স্থানীয় ছাত্রদল নেতা মোঃ মিজানুর রহমান মিজান (২৬) ও পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বয়োবৃদ্ধ মোঃ মোতালেব মিয়া (৭০)। নিহত মোতালেব ও তানিম সম্পর্কে দাদা-নাতি বলে জানাগেছে।
.
দূর্ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার  সুজন কুমার সরকার, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউএনও অনিন্দ্য মন্ডল নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক অনুদান প্রদানের ঘোষণা দেন।
.
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু জানান, ঘটনার পর পরই পুলিশ জনতার সহায়তায় ঘাতক ট্রাকের চালকসহ দুইজনকে আটক করেছেন। বর্তমানে দুর্ঘটনায় পতিত ট্রাক ও অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com