হোসেনপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে হাসপাতাল চৌরাস্তা মোড়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেড এর উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বক্তব্যে সরকারের উন্নায়নের ফিরিস্তি তোলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেড হোসেনপুর উপজেলা শাখার সভাপতি রাইসুল হাসান কেনেডির সভাপতিত্বে এ উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়। এর আগে সমাবেশে যোগ দিতে লগি, বৈঠা সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে ৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেয়।
.
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় গিয়ে সমবেত হয়।