শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছে এ এলাকার মানুষ। যত্নে রাখা গরম কাপড় বের করতে শুরু করেছে। সন্ধ্যায় ও ভোরে হাঁটা-হাঁটি শেষে জমছে চায়ের আড্ডা। শীতের এই সময়টি উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেকে। তবে দিনের বেলায় ঘটছে শীতের ঠিক বিপরীত।
আবহাওয়াবিদদের মতে, কার্তিক মাসের শেষ সময়ে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে। আর হাওরাঞ্চলে শীতের আমেজ তো দেশের অন্য অঞ্চলের চেয়ে প্রকট। এর মাত্রা আর অনুভূতি থাকে ভিন্নতর, এটা মোটামুটি সকলের জানা।
.
উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা হলে তারা বলেন, গত কয়েক দিনের বৃষ্টির শেষে রাতে ও সকালে কুয়াশা পড়ছে আর সবে মাত্র শীত শুরু, দিন বাড়ার সাথে সাথে বাড়বে শীত। শীতের সাথে তাপমাত্রা কমে আসতে শুরু করবে।