মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে জাতীয় যুব দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় যুব দিবস পালিত
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা, উপজেলা  মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুইঁয়া, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক প্রমূখ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সংগঠন সমূহকে প্রাণ চঞ্চল ও গতিশীল করনে অত্র দপ্তর হতে সংগঠন ভিত্তিক অনুদান ও ঋণ প্রদান করা হয়। উক্ত দিবসে দুইজন  প্রশিক্ষণ প্রাপ্ত যুবককে নগদ এক লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। তারা হলো দিগদাইড় গ্রামের হানিফ মিয়া, সহিলাটি গ্রামের আবু বক্কর সিদ্দিক কেনু মিয়া। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমূহের আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে বেকার যুবকদের সাত দিন থেকে একুশ দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম বলেন, দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান কিংবা কর্মসংস্থানে নিয়োজিত করা এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বেকার যুবকদের সম্পৃক্ত করা। উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বলেন, উদ্দীপ্তকরণ প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান আত্মকর্মস্থানে নিয়োজিত করা সহ দেশের উন্নয়নে প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাদের সম্পৃক্ত করা।
.
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, উৎপাদনশীল যুব সমাজকে সু-সংগঠিত, সুশৃংখল এবং উৎপাদন মুখী শক্তিতে রূপান্তর করা। তবেই দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com