সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ভাতা উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভাতা উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, খাদ্য বান্ধব, টিসিবি উপকার ভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে ৬ নং পুমদি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাংগনে  ও চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে, উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন  তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। আজ আওয়ামী লীগ সরকার দেশের সকল গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ধরনের ভাতা চালু করছেন সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও স্বামী নিগৃহীতা ভাতা সহ প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি, তৃতীয় লিংগ, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা সহ আরো অনেক।
.
এ সময় আরো উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এমএ হালিম,পুমদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উদ্দিন কাজল,সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা আবুহান মোস্তফা রুবেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদ মোল্লা প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com