সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু আক্তার (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। সে লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
বুধবার (১লা নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য লুলিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার রসুল মিয়া মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সবার অগোচরে দুপুরে সেতু আক্তার নিজ বাড়িতে পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রথমে তার মা জহুরা খাতুন ঘরের বাহির থেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন পরে স্থানীয় বাসিন্দারা এসে দেখতে পায় সে ঝুলে আছে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ বিকেলে মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অপারেশন অফিসার এসআই সৈয়দ আবদুস ছাত্তার জানান, প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
 “প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com