সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
হোসেনপুরে নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অপপ্রচার ও বিভ্রান্ত রোধে এবং নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে এই সমাবেশ  অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আবু রায়হান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এছাড়াও অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল।
.
সহকারি শিক্ষক মো: খায়রুল ইসলাম ও মোঃ আবুল হাসেম এর সঞ্চালনায় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আবুল কালাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ, আব্দুল ওয়াদুদ মকসুদ, অভিভাবক ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাজন আহমদ প্রমুখ।
.
এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com