সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে গার্লস ফান্ডের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে গার্লস ফান্ডের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত 
ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলাপমেন্ট এর আয়োজনে হোসেনপুরে উপজেলা হলরুমে মালালা ফান্ডের গার্লস ফান্ডের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 
.
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন হোসেনপুর উপজেলার নির্বাহী অফিসার  অনিন্দ্য মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাশিতা তুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, প্রেসক্লাবের সভাপতি  প্রদীপ সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
.
এছাড়াও অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানের চল্লিশ জন অভিভাবক,  শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
নারী শিক্ষার্থীদের গুনগত শিক্ষা, বল্যবিবাহ রোধ, এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফ্যামিলি টাইস মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে মালালা ফান্ডের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী, সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক শামীমা বেগম রিমা। প্রজেক্ট এর কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম অফিসার জনাব আনোয়ার হোসেন। এছাড়া এই প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com