সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা
কিশোরগঞ্জের হোসেনপুর  শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল। 
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাশিতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবির, সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যাপক ওয়াহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো : জামাল উদ্দিন, ওসি আসাদুজ্জামান টিটু, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- রাফিউল হক সুমন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com